টানা তিন দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ জানুয়ারী ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা তিন দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ

টানা তিন দিন ধরে গোলাগুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতভর থেমে থেমে গোলাগুলির ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যার প্রভাব পড়ছে এপারের সীমান্তবর্তী এলাকাগুলোতেও। রাত থেকে শুরু হয়ে এসব শব্দ অনেক ক্ষেত্রে সকাল পর্যন্ত অব্যাহত থাকায় সীমান্ত এলাকার বসতবাড়ি কেঁপে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টানা তিন দিন ধরে গোলাগুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতভর থেমে থেমে গোলাগুলির ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যার প্রভাব পড়ছে এপারের সীমান্তবর্তী এলাকাগুলোতেও। রাত থেকে শুরু হয়ে এসব শব্দ অনেক ক্ষেত্রে সকাল পর্যন্ত অব্যাহত থাকায় সীমান্ত এলাকার বসতবাড়ি কেঁপে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, দেশটির জান্তা সরকারের নিয়ন্ত্রণ থেকে রাখাইন রাজ্যের একাধিক শহর, গ্রাম ও সীমান্ত চৌকি হাতছাড়া হয়ে গেছে। এসব এলাকার বড় একটি অংশ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ওইসব অঞ্চলে জান্তা বাহিনীর উপস্থিতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

রোহিঙ্গারা আরও দাবি করেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গ্রুপও সক্রিয় রয়েছে। এর জেরে রাখাইন সীমান্তজুড়ে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘাত চলছে।

এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে টেকনাফের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ ভেসে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক জেলে পরিবার নাফ নদী ও চিংড়ি ঘেরে যেতে পারছেন না। সীমান্ত এলাকার বহু মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন।

নাফ নদী ও চিংড়ি ঘেরে মাছ ধরে সংসার চালানো জেলে রাকিব হাসান বলেন, ‘আমরা এখনো মাছ ধরতে যেতে ভয় পাচ্ছি। রাখাইন সীমান্তে যেকোনো সময় গোলাগুলি হচ্ছে, সেখান থেকে গুলি এসে পড়ার আশঙ্কা রয়েছে। টানা গোলাগুলি ও বিস্ফোরণের কারণে আতঙ্ক আরও বেড়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস মিয়া বলেন, ‘বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে ভারী বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে হোয়াইক্যং সীমান্ত এলাকার বাড়িঘর কেঁপে উঠছিল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আবারও ব্যাপক বিস্ফোরণ ও ভারী গুলির শব্দ শোনা গেছে। এখনো মাঝে মধ্যে দুই-একটি ফায়ারের শব্দ ভেসে আসছে।’

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘গত তিন দিন ধরে মিয়ানমারের রাখাইন সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় শব্দগুলো আরও তীব্র হওয়ায় সীমান্ত এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। অনেক পরিবার ভয়ে ঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার কথা ভাবছে। শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি আতঙ্কিত।’

তিনি আরও বলেন, ‘হোয়াইক্যং সীমান্তের খুব কাছাকাছি এলাকায় এসব সংঘর্ষ চলছে। এর আগেও মিয়ানমার থেকে ছোড়া গুলি এপারের বাসিন্দাদের শরীরে লেগেছে। এখনো স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে, যেকোনো সময় গুলি এসে পড়তে পারে। গোলাগুলির শব্দে বাড়িঘর কেঁপে উঠছে, এতে স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১১

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১২

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৩

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৪

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৫

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৬

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৭

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৯

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

২০