জকসু ও হল সংসদের বিজয়ীদের নামে প্রজ্ঞাপন জারি - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকসু ও হল সংসদের বিজয়ীদের নামে প্রজ্ঞাপন জারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৩) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৪) ও ৫(৫) অনুযায়ী, হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট।
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটি
সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মো. ফারুক আযম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে মো. রিয়াসাল (রাকিব) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান ও মো. আব্দুল্লাহ আল ফারুক।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ

বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সভাপতি পদাধিকারবলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। কোষাধ্যক্ষ হিসেবে সভাপতি আবাসিক শিক্ষক বা হাউস টিউটরদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেবেন।

সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল উম্মি তারিন।সাধারণ সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম এবং সহসাধারণ সম্পাদক পদে রেদওয়ানা খাওলা দায়িত্ব পেয়েছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, সংস্কৃতি সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোছা. খাদিজা খাতুন নির্বাচিত হয়েছেন। এছড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবরিনা আক্তার, নওশিন বিনতে আলম, মোছা. সায়মা খাতুন ও লস্কর রুবাইয়াত জাহান।

এর আগে, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০