স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট- পুলিশ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট- পুলিশ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটারকে নিয়ে নতুন বার্তা দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নতুন সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট। সেগুলো বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক‍্যশৈনু মারমা সাংবাদিকদের এ তথ্য জানান।

তেজগাঁও থানার ওসি বলেন, কী কারণে এ হত্যা, তা নিশ্চিত নয়। তবে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

এদিকে মুসাব্বির হত্যার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্ঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে আজ রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এদিন দুপুরে বসুন্ধরা শপিংমলের পেছনের গেটে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামে এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় সাবেক এই নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০