গোপালগঞ্জে পাঞ্জাবীর বোতাম খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ জানুয়ারী ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে পাঞ্জাবীর বোতাম খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী তার জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে জনসম্মুখে জামা খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়েছেন। এসময় তাকে বলতে শোনা যায়, ‘আমাদের জীবনের হুমকি আছে- এটা সত্যি। দেখেন, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি। জানি না কখন কী হয়? তারপরও জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি।’

সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কাজী ফিলিং স্টেশনের পাশে নির্মিত অস্থায়ী ক্যাম্পে সাদুল্লাপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট দেখান।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এস এম জিলানী বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।’ এ সময় তিনি নিজের শরীরের ওপর থাকা চাদর সরিয়ে পাঞ্জাবির বোতাম খুলে ভেতরে পরা বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়ে বলেন,

তাকে আরও বলতে শোনা যায়, আমি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। ২০১৮ সালের নির্বাচনের সময় আমাকে কারাগারে রাখা হয়। আমার স্ত্রী আমার সাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিল, কিন্তু সেটা তৎকালীন প্রশাসন বাতিল দেয়। আমি যদি নির্বাচনে থাকতে পারতাম, কত ভোট পেতাম? আমি কি নির্বাচনে জিতে যেতাম না? কিন্তু আমাকে কারাগারে আটকে রাখা হয়েছিল।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার বলেন, আমাদের নেতা এস এম জিলানী এই বার্তাই দিতে চেয়েছেন যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও নিপীড়নের মধ্যেও তিনি জনগণের পাশে ছিলেন। এখনও তিনি জনগণকে ভালোবাসেন এবং সব সময় নেতাকর্মীদের পাশে থাকেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও মাঠে থাকার বিষয়টি নেতাকর্মীদের অনুপ্রাণিত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০