ওএমআর মেশিনে ত্রুটি, জকসু নির্বাচনের ভোট গণনা সাময়িক স্থগিত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওএমআর মেশিনে ত্রুটি, জকসু নির্বাচনের ভোট গণনা সাময়িক স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই ওএমআর মেশিনে কারিগরি সমস্যা দেখা দেয় বলে নির্বাচন কমিশন জানায়। নির্ধারিত সময়ে গণনা শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পুনরায় স্থগিত করতে বাধ্য হয় কমিশন।

‎এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি বলেন, ‘ওএমআর মেশিনে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে যেকোনো অবস্থায় স্বচ্ছতা বজায় রেখেই ফল প্রকাশ করা হবে।’

উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রার্থীদের নিয়ে বোর্ড রুমে বসেছেন।

ভোট গণনায় বিলম্ব হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে অপেক্ষা ও উৎকণ্ঠা দেখা দেয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০