ইডেনের সামনে চাঁদাবাজির অভিযোগ: ঢাকা কলেজের ৪ ছাত্র গ্রেপ্তার - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
৬ জানুয়ারী ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইডেনের সামনে চাঁদাবাজির অভিযোগ: ঢাকা কলেজের ৪ ছাত্র গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার জন ছাত্রকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রাজধানীর সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় লালবাগ এলাকায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই অপরাধে এর আগেও একবার তাদের আটক করা হয়েছিল বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টহল দল ইডেন কলেজের ১ নম্বর গেটের সামনে চারজনকে চাঁদা আদায় করতে দেখে। এ সময় বাপ্পি নামের এক ব্যক্তি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবকেরা তাকে মারধর করে আহত করেন। পরে চারজনকেই আটক করে ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ঢাকা কলেজের ছাত্র বলে পরিচয় দেন। ওই চার ছাত্র হলেন– মো. বাইজিদ, মাসুদ রানা, আবির হোসেন ও মো. আমজাদ। রাত ৯টা ১০ মিনিটে তাদের লালবাগ থানার একজন উপপরিদর্শকের (এসআই) কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গত ৪ জানুয়ারি একই অভিযোগে ইডেন কলেজের সামনে থেকে এই চারজনকে আটক করা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের শিক্ষার্থী বিবেচনা করে মৌখিক সতর্কতার মাধ্যমে ছেড়ে দেন। তবে মাত্র এক দিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন আলী জানান, চাঁদাবাজি ও মারধরের ঘটনায় আটক চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা হিসেবে তাদের আজ আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১০

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১১

সাংবাদিক মোশারফের মা আর নেই

১২

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৩

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৫

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৬

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৮

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

১৯

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই- ট্রাম্প

২০