পাবনায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৬ জানুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস মঙ্গলবার (৬ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, জেলার ওপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

জেলায় প্রতিদিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে দেখা দিয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ভোগান্তি। ঠান্ডা জনিত রোগে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ছে। দিনমজুররা তীব্র শীতের কারণে কাজ পাচ্ছেন না।
শীত নিবারণের জন্য মানুষ পুরনো কাপড়ের বাজারে ভিড় করছেন। দিনের বেলায় দোকানপাট খুললেও গভীর রাত পর্যন্ত গরম কাপড় কেনার জন্য ক্রেতারা ব্যস্ত থাকেন। বাড়িঘর বা দোকানপাটের সামনে কেউ কেউ খড়কুটা বা কাঠে আগুন জ্বালিয়ে উষ্ণতা পেতে চেষ্টা করছেন।

২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে দেখা গেছে, শিশু ও বয়স্ক রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডে ৩৮টি বেড থাকলেও অধিকাংশ ব্যবহারযোগ্য নয়; জোড়া তালি দিয়ে এক বেডে তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা যথেষ্ট নয়। ভুক্তভোগীরা দাবি জানিয়েছেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হোক।

এদিকে কৃষকেরা সরিষা উত্তোলন শুরু করেছেন এবং ইরি, পাট ও ভুট্টা চাষের জন্য জমি তৈরি করছেন। তীব্র ঠান্ডা ও শৈত্যপ্রবাহের কারণে দিনমজুর না পাওয়ায় কৃষকরা কিছুটা হতাশ। চিকিৎসকরা সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং গরম কাপড় পরিধান করার পরামর্শ দিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০