৬৮ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৮ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যাচাই–বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন দিলে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তির প্রস্তুতি হিসাবে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের কিছু বেশি শূন্য পদের তথ্য পাওয়া যায়। এসব পদের সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়।

যাচাই শেষে দেখা যায়, প্রাপ্ত তথ্যের মধ্যে ৬৮ হাজার পদই প্রকৃত শূন্য পদ। এসব পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তী সময়ে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক পদ পূরণ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

এনটিআরসিএ সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রণালয়ের অনুমোদন মিললে দ্রুতই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে, যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০