ভারতে চাঞ্চল্যকর ঘটনা, ‘ডাইনি’ অপবাদ দিয়ে দম্পতিকে হত্যা - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে চাঞ্চল্যকর ঘটনা, ‘ডাইনি’ অপবাদ দিয়ে দম্পতিকে হত্যা

ভারতে যেন মধ্যযুগ ফিরে এল। আসামের কার্বি আংলং জেলায় কুসংস্কারের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘ডাইনি’ সন্দেহে এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার এই নারকীয় ঘটনাটি ঘটেছে হাওরাঘাট থানার অন্তর্গত ১ নম্বর বেলোগুড়ি মুন্ডা গ্রামে। নিহত দম্পতির নাম গার্দি বিরুয়া (৪৩) এবং মীরা বিরুয়া (৩৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সোয়া আটটা নাগাদ গ্রামের কিছু লোক ‘ডাইনি’ অপবাদ দিয়ে ওই দম্পতির ওপর হামলা চালায়। দুষ্কৃতকারীরা প্রথমে তাদের বাড়ি ভাঙচুর করে এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কার্বি আংলংয়ের সিনিয়র পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানান, এটি স্পষ্টতই একটি ‘উইচ-হান্টিং’ বা ডাইনি শিকারের ঘটনা। হামলাকারীরা দম্পতিকে আক্রমণ করার পর বাড়ির উঠানেই পুড়িয়ে মারে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা মাটি, কাঠের লাঠি এবং গোবর মেশানো পানি ভর্তি একটি গামলা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, প্রমাণের চিহ্ন মুছে ফেলতেই অভিযুক্তরা গোবর পানি ব্যবহার করেছিল। কার্বি আংলং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে দোষীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য যে, আসামে ডাইনি শিকার রোধে কঠোর আইন থাকা সত্ত্বেও এই ধরনের অপরাধ থেমে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কাউকে ‘ডাইনি’ হিসেবে চিহ্নিত করা দণ্ডনীয় অপরাধ। গত মে মাসেও আসাম সরকার এই কুপ্রথা নির্মূলে নতুন বিশেষ নীতিমালা ঘোষণা করেছিল, কিন্তু অন্ধবিশ্বাসের বলি হয়ে আরও দুটি প্রাণ অকালেই ঝরে গেল। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১০

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১১

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১৩

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৪

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৫

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৬

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৭

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৮

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৯

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০