কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে আগত কিছু দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে পরে ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন শুরু হওয়ার প্রায় আধা ঘণ্টা পর হঠাৎ হামলাকারীরা তাদের ওপর আক্রমণ চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।

অন্য ব্যবসায়ী জানান, গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে স্থানীয় যুবদল পরিচয়ধারী এক গোষ্ঠী আবার দোকানিদের কাছ থেকে টাকা আদায় শুরু করেছে। ‘তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আজ মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছি।

হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিলও বের করেন।

অন্যদিকে, স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘কিচেন মার্কেট কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১০

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১১

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১২

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৩

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৪

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৬

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৭

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৯

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

২০