ইউরোপে মদ্যপানের কারণে বছরে ৮ লাখ মানুষের প্রাণহানি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপে মদ্যপানের কারণে বছরে ৮ লাখ মানুষের প্রাণহানি

ইউরোপ মহাদেশজুড়ে মদ্যপানের প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, ইউরোপে প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষের অকাল মৃত্যুর জন্য সরাসরি বা পরোক্ষভাবে অ্যালকোহল দায়ী।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই অঞ্চলে প্রতি ১১টি মৃত্যুর মধ্যে একটির পেছনে মদ্যপান কোনো না কোনোভাবে জড়িত। বৈশ্বিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে যে, বর্তমানে ইউরোপেই অ্যালকোহল গ্রহণের হার সবচেয়ে বেশি, যা এই অঞ্চলের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোতে অ্যালকোহল জনিত আঘাতের কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যালকোহল সেবন কেবল শারীরিক অসুস্থতাই নয়, বরং মারাত্মক সব দুর্ঘটনার ঝুঁকিও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। ২০১৯ সালের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ডব্লিউএইচও জানিয়েছে, মদ্যপানের প্রভাবে কেবল আঘাতজনিত কারণেই প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলোর তালিকায় রয়েছে সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা এবং উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা। এ ছাড়াও মদ্যপান সরাসরি সহিংসতার সাথে জড়িত বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। ইউরোপজুড়ে শারীরিক হামলা ও পারিবারিক নির্যাতনের মতো নেতিবাচক ঘটনার পেছনে অ্যালকোহলের বড় ধরনের ভূমিকা রয়েছে, যা শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

দাঁড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে মদ্যপানের সুদূরপ্রসারী স্বাস্থ্যঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে। সংস্থাটির ইউরোপ অঞ্চলের অ্যালকোহল বিষয়ক উপদেষ্টা ক্যারিনা ফেরেইরা বোরজেস জানিয়েছেন, অ্যালকোহল একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ যা অন্তত সাত ধরনের ক্যানসারসহ একাধিক অসংক্রামক রোগের জন্ম দেয়। এটি মানুষের বিচারবোধ ও উপস্থিত বুদ্ধি হ্রাস করে এবং দ্রুত প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে অসংখ্য প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ঘটে।

বিশেষ করে কিশোর ও তরুণ প্রজন্মের ওপর এর প্রভাব অত্যন্ত ভয়ংকর। কৈশোরে অ্যালকোহল সেবনের ফলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি ও শেখার সক্ষমতা কমিয়ে মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়।

আঞ্চলিক পার্থক্যের ক্ষেত্রে দেখা গেছে, পশ্চিম ও দক্ষিণ ইউরোপে অ্যালকোহল জনিত মৃত্যুর হার ২০ শতাংশ হলেও পূর্ব ইউরোপে তা প্রায় দ্বিগুণ। তবে রাশিয়ার ক্ষেত্রে গত দুই দশকে একটি ভিন্ন চিত্র দেখা গেছে। দেশটিতে মদ্যপান না করা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হলেও বিয়ার পান করার প্রবণতা এখনো ভদকার চেয়ে বেশি।

বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যালকোহল নিয়ন্ত্রণে কঠোর আইনি নীতিমালা ও ব্যাপক জনসচেতনতা তৈরি করা না গেলে ইউরোপে এই মৃত্যুঝুঁকি আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে তরুণদের এই প্রাণঘাতী অভ্যাস থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন ও সরকারি তদারকি বাড়ানোর ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০