প্যারিসে শহীদ ওসমান হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্যারিসে শহীদ ওসমান হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

ফ্রান্সের রাজধানী প্যারিসে জুলাই বিপ্লবের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।

সমাবেশে বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী তার বক্তব্যে বলেন, আজাদির সংগ্রামে শহীদ হাদি এক অনন্য অনুপ্রেরণার নাম। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে তিনি যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়ে যাবেন।

সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, শহীদ হাদির উত্তরসূরি হিসেবে আমরা দেশ ও প্রবাসে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। ইনকিলাব মঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত ও সংগঠিত করতে হবে।

সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করেন, দেশে ও বিদেশে সক্রিয় কিছু ব্যক্তি হত্যাকারীদের রক্ষা করতে নানা বিভ্রান্তিকর গল্প ও নাটক তৈরি করছে। তবে এসব ষড়যন্ত্র জনগণ ও জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গবেষক ইশতিয়াক আকিব, এফবিজেএ’র জয়েন্ট কো-অর্ডিনেটর ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামারুজ্জামান, ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর-এর অভিবাসন বিষয়ক সাংবাদিক ও এফবিজেএ’র প্রধান মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিল, সাকিব হোসেন ইবন, মাজহারুল হক তালুকদার এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিজবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০