মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক বাংলাদেশি যুবক। গত ১২ মে দুপুর থেকে নিখোঁজ হন তিনি। এতে চরম উৎকণ্ঠায় রয়েছে দেশে থাকা তার পরিবার ও স্বজনরা।
নিখোঁজ বিল্লাল শেখ (৪০) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল। সেখানে কেলেন্তান কাজাং এলাকায় জঙ্গল পরিষ্কারের কাজ করতেন তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারি ২ মাসের ছুটি কাটিয়ে আবারও কর্মের টানে মালেয়শিয়া যান। গত ১২ মে দুপুরে বিল্লাল শেখের সঙ্গে স্ত্রী পারুল বেগমের ভিডিও কলে কথা হয়।

এরপর থেকে তার ব্যবহৃত ইমো, মেসেঞ্জারসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ দেখাচ্ছে। গত ৯ দিনে তার কোনো হদিস না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন পার করছে বিল্লাল শেখের মা, স্ত্রী ও চার সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজের খবরে ভেঙে পড়েছেন সবাই।

স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামী ৯ দিন ধরে নিখোঁজ। গত ১২ মে দুপুরে আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়। এরপর থেকে আর যোগাযোগ নেই। আমরা খুব টেনশনে আছি, কষ্টে আছি। সরকারের কাছে দাবি আমার স্বামীর সন্ধান যেন দেওয়া হয়। আমি ৪ সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন পার করতেছি।

মা মোছা. বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আদরের একমাত্র ছেলে বিল্লাল শেখ। আজ ৯ দিন ধরে তার সঙ্গে কথা বলতে পারি না। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনারা আমার ছেলেকে বের করে দেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেনেছি, মালয়েশিয়ায় প্রবাসী মাদারগঞ্জের বিল্লাল শেখ গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে পরিবারের প্রতি আমার বার্তা তারা যেন দূতাবাসে যোগাযোগ করেন। যাতে তার অবস্থানটি কোথায় জানার চেষ্টা করা যায়। সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব যেন পরিবারটিকে সহযোগিতা করতে দূতাবাসকে চিঠি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০