রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন ভবনে দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধ কর্মকর্তা - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন ভবনে দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধ কর্মকর্তা

রাজধানীর মহাখালীতে সেবা নার্সিং ইনস্টিটিউটের নির্মাণাধীন একটি ভবনে ঢুকে এক কর্মকর্তাকে গুলি করেছে মাস্ক পরা একদল দুর্বৃত্ত। এতে গুলিবিদ্ধ হয়েছেন ওই প্রকল্পের সাইট ব্যবস্থাপক মো. নাজিমুদ্দিন (৪২)।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টিবি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর নাখালপাড়া এলাকায় থাকেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে ৮ থেকে ১০ জন মাস্ক পরা ব্যক্তি নির্মাণাধীন ওই ভবনে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত একজন প্রকৌশলীকে খুঁজছিল। তাকে না পেয়ে দুর্বৃত্তরা সাইট ব্যবস্থাপক নাজিমুদ্দিনকে মারধর শুরু করে। একপর্যায়ে চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি তার বাঁ পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, ‘সন্ত্রাসীরা মাস্ক পরা অবস্থায় এসে একজন ইঞ্জিনিয়ারকে খুঁজছিল। তাকে না পেয়ে আমার ভাইকে মারধর করে এবং চলে যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিফ মুনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে নার্সিং ইনস্টিটিউটের সামনে গুলির ঘটনাটি ঘটেছে। গুলিটি তার পা দিয়ে বেরিয়ে গেছে। আহত ব্যক্তি বর্তমানে থানায় আছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০