হাদির মৃত্যুতে জাবিতে শপথ পাঠ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ ডিসেম্বর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদির মৃত্যুতে জাবিতে শপথ পাঠ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে হাদির রেখে যাওয়া কাজ সমাপ্ত করতে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে রফিক-জব্বার হল হয়ে ছাত্রী হলের সামনে দিয়ে শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।

এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদি- হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’ প্রভৃতি শ্লোগান দেন।

সমাবেশে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, আমরা অনেক সহ্য করেছি আর করব না। আমরা অনেক মার খেয়েছি কিন্তু এবার আমরা আর মার খাব না। এবার আমরা প্রতিরোধ করব। আমরা প্রতিশোধ নিব। আমরা হাদি ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব।

এ সময় জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ আমাদের চিনতে পারেনি ভারত ও আমাদের চিনতে পারছে না। তারা ভেবেছে হাদিকে হত্যার মধ্য দিয়ে আমাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবে। কিন্তু তারা জানেনা আমরা তিতুমীরের উত্তরসূরী। আমরা ভারতের বিরুদ্ধে আমাদের আধিপত্য বিরোধী যুদ্ধ চালিয়ে যাব। শরীফ ওসমান হাদির রেখে যাওয়া কাজ সম্পন্ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

সমাপনী বক্তব্যে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, আমাদের লড়াই চলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের দেশের ৫৬ হাজার বর্গমাইলে কোন আধিপত্যবাদী থাবা পড়তে দিব না। আমরা হাদির ফেলে যাওয়া কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ভিপি আবদুর রশিদ জিতু। এ সময় সবাই ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের জন্য শপথ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০