ধর্ষণ ও নারী নির্যাতন-সহিংসতার প্রতিবাদে জাবি ছাত্রী সংস্থার মানববন্ধন - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
২১ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণ ও নারী নির্যাতন-সহিংসতার প্রতিবাদে জাবি ছাত্রী সংস্থার মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা এবং রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ সারা দেশে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা জাবি শাখা।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জামান বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি একটি নিরাপদ দেশের দাবিতে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নারী ও শিশুরা ভয় ছাড়া চলাফেরা করতে পারবে; কিন্তু দুঃখজনকভাবে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। রামিসার ওপর যে নির্মম হামলা হয়েছে, তা শুধু একটি ঘটনার নাম নয়; এটি দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই—মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আসলে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা জোর দাবি জানাচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জাবির শিক্ষার্থী আফরোজা বলেন, নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা আমাদের সমাজ ও মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। একটি শিশু, একটি বোন, একটি মা- কেউই যেন নিরাপদ নয়। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারী সম্মানের সঙ্গে বাঁচবে, শিশুরা নিরাপদে বেড়ে উঠবে এবং সবাই মানবিক সমাজে বসবাস করতে পারবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি বলেন, সম্প্রতি শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, কিন্তু বিচারহীনতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তনু হত্যা, পূজা হত্যা কিংবা অন্যান্য বহু ঘটনার বিচার বছরের পর বছর ঝুলে আছে।

তিনি আরও বলেন, একইভাবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নিরাপত্তাহীনতা বাড়ছে। বহিরাগতদের অবাধ চলাচল ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের আতঙ্কিত করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই- নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দ্রুতবিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আর কোনো রামিসা, তনু বা পূজার লাশ দেখতে চাই না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০