বিএনপিকে ‘লাল কার্ড’ দেখাল রাবি শিক্ষার্থীদের একাংশ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৯ জানুয়ারী ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিকে ‘লাল কার্ড’ দেখাল রাবি শিক্ষার্থীদের একাংশ

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতাকে হত্যা ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপিকে ‘লাল কার্ড’ দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

রাজশাহীতে নির্বাচনি জনসভায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এ কর্মসূচি পালন করে তারা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সকালে সিনেট সদস্য ফজলে রাব্বি মো. ফাহিম রেজার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘মানুষ হত্যার রাজনীতি আর কতদিন’, ‘নারীদের নির্বাচনে বাধা এ কোন গণতন্ত্র’, ‘আই হ্যাব অ্যা প্ল্যান, কিলার তারেক রহমান’, ‘দেশব্যাপী হত্যা ও নারীদের ওপর হামলার প্রতিবাদে লাল কার্ড’ প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ফুটবল খেলায় কেউ যদি ফাউল করে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিতাড়িত করা হয়। তেমনি রাজনীতিতে বিএনপি একের পর এক ফাউল করেই যাচ্ছে। নীতিবহির্ভূত কাজ করে যাচ্ছে। তারা বিরোধী দল ও নারীদের ওপর হামলা করছে। এমনকি নির্বাচনকে ঘিরে গতকাল তারা প্রথম খুনের ঘটনাও ঘটিয়েছে। এসব নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে আজ আমরা তারেক রহমান ও তার দলের নেতাকর্মীদের লাল কার্ড দেখাতে এখানে এসেছি।

ফাহিম রেজা আরও বলেন, আমরা ভেবেছিলাম তারেক রহমান দেশে এলে হত্যা, চাঁদাবাজি ও দেশব্যাপী নৈরাজ্য বন্ধ হবে। তিনি যখন বলেছিলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’, তখন আমরা আশ্বস্ত হয়েছিলাম। ভেবেছিলাম দেশের রাজনীতি সঠিক পথে পরিচালিত হবে। কিন্তু এখন তার সেই প্ল্যানের আসল রহস্য বুঝতে পেরেছি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়, সেজন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে।

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, কিলার তারেক রহমান’, ‘আমার ভাই মরল কেন, খাম্বা তারেক জবাব চাই’, ‘নেতায় করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, আমরা ৫ আগস্টের পরে শান্তিপূর্ণ রাজনীতি চেয়েছিলাম; কিন্তু বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। আমি তারেক রহমানের উদ্দেশে বলতে চাই, আপনি অতীত থেকে শিক্ষা নেন; অন্যথায় আপনাকেও আওয়ামী লীগের মতো বিতাড়িত হতে হবে।

উল্লেখ্য, শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর রেজাউল করিম নামের এক নেতা মারা গেছেন। বুধবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০