আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৭ ডিসেম্বর ২০২৫, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উসকানি দেওয়াসহ মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর গুরুত্বপূর্ণ শুনানি আজ। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি অনুষ্ঠিত হবে।

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে- কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও শেষ করে দেওয়ার প্রচেষ্টা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে উপস্থিত থেকে হত্যাকাণ্ডের উসকানি, এবং আন্দোলন সংশ্লিষ্ট ২৮৬টি মামলায় প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-জনতাকে আসামি করা।
এর আগে, এই দুই অভিযুক্ত তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। আজকের শুনানিতে ট্রাইব্যুনাল সেই আবেদনের বিষয়েও সিদ্ধান্ত দিতে পারেন বলে জানা গেছে।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ ইন্টারনেট বন্ধ করে গণহত্যাকারীদের সহায়তার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

এই মামলায় জয় পলাতক থাকায় তার পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নিয়োগ দেওয়া হতে পারে। ট্রাইব্যুনাল এর আগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আবু সাঈদ হত্যা মামলা এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০