১০ ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা

টানা দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই হিমেল বাতাস ও ঘন কুয়াশায় পুরো জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। ভোরের প্রচণ্ড ঠান্ডায় মাঠে-ঘাটে কাজে নামা দিনমজুরদের জন্য কঠিন হয়ে উঠেছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে মঙ্গলবার তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ৭ ডিগ্রিতে। বুধবার থেকে শুক্রবার তিন দিন ছিল ১২ ডিগ্রি। শনিবারও তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি, সঙ্গে ৯৪ শতাংশ আর্দ্রতা। ঘন কুয়াশার কারণে সড়কে ধীরগতিতে যান চলেছে এবং দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চালাতে হয়েছে গাড়ি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা দেয়। সকাল ৮টা পর্যন্ত সড়কপথ ও মাঠ-ঘাট কুয়াশার সাদা চাদরে ঢাকা ছিল। দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালজুড়ে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হয়েছে।
শীত বাড়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকেই বাড়ির আঙিনায় ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

দূরপাল্লার বাসচালক হানিফ বলেন, ‘কুয়াশা খুব ঘন। আগে ঢাকা থেকে পঞ্চগড় যেতে ৮-১০ ঘণ্টা লাগত, এখন সময় লাগছে ১২-১৩ ঘণ্টা।’

ভ্যানচালক আব্দুল জলিল জানান, সকালে কুয়াশার জন্য যাত্রী পাওয়া যাচ্ছে না, আয় কমে গেছে।
পাথরশ্রমিক মফিজ উদ্দিন বলেন, ‘ঠান্ডার কারণে নদীতে নামতে পারছি না। কাজ না করলে চলবে কীভাবে? তারপরও নামতেই হবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা এখনো মৃদু শৈত্যপ্রবাহের ঘরেই রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হতে পারে। রাতে তাপমাত্রা কমবে, কুয়াশা আরও ঘন হতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

২

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

৩

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

৪

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

৫

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৬

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৭

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৮

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৯

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১১

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

১২

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১৩

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১৪

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১৫

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৬

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৭

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৮

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৯

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২০