শাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৯১ জন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৯১ জন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে মোট ১৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ১০৬টি এবং ছয়টি আবাসিক হল সংসদের ৮৫টি মনোনয়নপত্র রয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নজরুল ইসলাম জানান, শাকসু ও হল সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ২৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ১৪৫ জন মনোনয়নপত্র নিলেও জমা দিয়েছেন ১০৬ জন। অন্যদিকে হল সংসদের জন্য ১০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা পড়েছে ৮৫টি।

তিনি আরও জানান, আজ রোববার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এর আগে গতকাল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের জমায়েতে নির্বাচন কমিশন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০