পোস্টাল ভোটার নিবন্ধনে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোস্টাল ভোটার নিবন্ধনে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিন অনুষ্ঠিতব্য গণভোটে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী অ্যাপটির মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, তফসিল ঘোষণার দিন থেকে দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটার— নির্বাচনী কাজে নিয়োজিত কর্মী, নিজ এলাকায় অবস্থান না করা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটার— তারাও অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন। তাদের জন্যও সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা মোট ১৫ দিনের অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত।

বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন সালীম আহমাদ খান।

ইসি সচিব আখতার আহমেদ গত সোমবার জানান, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

শনিবার বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ, ১৯ হাজারেরও বেশি রয়েছে নারী।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছে– সৌদি আরব থেকে ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুর ১১ হাজারেরও বেশি, মালয়েশিয়া প্রায় ১১ হাজার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন করা হয়েছে।

(ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ব্যালট পেতে হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের (শনিবার) মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করার অনুরোধ করেন তিনি। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না বলে জানান প্রকল্পের টিম লিডার।

যেভাবে ভোট দেবেন–

১. পোস্টার ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না;

২. লাইভলিনেস চেক, ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক, টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে;

৩. একাধিক প্রতীকে টিকচিহ্ন দেবেন না ভোট দিতে;

৪. এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে;

৫. প্রবাসে রেজিস্ট্রেশন করলে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার সুযোগ নেই;

৬. ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে;

৭. একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না;

৮. ভোট দেওয়ার সময় এক ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধু একবার আবেদন করতে পারবেন।

ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে সংসদ নির্বাচন ও গণভোট হবে একই দিনে। এর লক্ষ্যে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০