‘সবুজ সংকেত’ পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ ডিসেম্বর ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সবুজ সংকেত’ পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে কাতার সরকারের। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় পৌঁছাবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স- এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই কাতারের রয়েল অ্যাম্বুলেন্স এসে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাবে। সব ব্যবস্থাই কাতার কর্তৃপক্ষ করেছে।’

এনামুল হক জানান, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়টিও কাতার সরকারের ব্যবস্থাপনার অংশ। তিনি বলেন, ‘আমরা নয়, পুরো ব্যবস্থাপনাই করছে কাতার। সাবেক প্রধানমন্ত্রীর জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।’

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো আগের মতোই গুরুতর। ফ্লাই করার সক্ষমতা তিনি অর্জন করেননি বলেই লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। গত দুই দিনে মেডিকেল বোর্ডের একাধিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০