‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা- প্রেস সচিব - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ডিসেম্বর ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা- প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সকল দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা যদি নির্বাচন করতে চায় সেটি তাদের ইচ্ছা। তাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তারা স্বৈরাচারের বড় রকমের দোসর। তাদের সহযোগিতা ছিল বলে আওয়ামী লীগ অনেক অকাম-কুকাম করে পার পেয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবানালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, আমরা চাই তাদের বিচার হোক।দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের একজন শেখ হাসিনা অপরজন আসাদুজ্জামান খান কামাল। আমরা চাই, সরকারের পক্ষ থেকে তাদের দুজনের দণ্ড কার্যকর করা হোক। তাদের আপিল করার সুযোগ আছে। দেশিয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে রায় কার্যকর করা হোক সেটি আমরা চাই।

তিনি আরও বলেন, যাদের হাতে রক্ত আছে যারা হত্যাযজ্ঞে জড়িত তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটি শহিদদের কাছে আমাদের দায়। আমাদের শপথ। আমাদের হাতে ৭০ দিনের মতো আছে। ইলেকশন হবে। এই সময়ের মধ্যে সেটি কার্যকরের চেষ্টা করব। আর আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম সেটি করবে।

মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়িত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির , মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০