ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪ - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ডিসেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪

ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিংয়ের সামনে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে একটি পরিবহন বাসের সঙ্গে থ্রি-হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হন এবং আরও ৪ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নুরুন্নার বেগম(৫৫) সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। ও তার মেয়ে রিমু বেগম(৩৫) ও তার শিশু সন্তান রায়হান(৩) এবং একই ঘটনায় নিহত অজ্ঞতনাম(৬৫) আরও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, কুয়াকাটা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে আসা নিউ মর্ডান পরিবহন ভাঙ্গার কৈডুবী রেল ক্রসিংয়ে আসলে বিপরীত দিক ভাঙ্গা থেকে পূর্ব সদরদীর উদ্দেশ্যে ছেড়ে আসা থ্রি হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকের ভেতরে থাকা ৪ জনের লাশ উদ্ধার করি। আহত ৪ জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করাই।
তিনি আরও জানান, বাসটিকে আটক করা হয়েছে। নিহত ১ জনের পরিচয় পাওয়া যায়নি তার পরিচয় পরিচয়ে কাজ চলছে। লাশ হাইওয়ে থানার রয়েছে আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১২

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

১৩

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১৪

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১৬

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৭

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৮

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৯

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

২০