গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ডিসেম্বর ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব বায়জিদ বোস্তামী জিমের নেতৃত্বে এ ঘটনা ঘটে। এতে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, মেহেদী হাসানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলা আহ্বায়ক করা হয়। কমিটি ঘোষণার পরই জেলাজুড়ে এ নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা শুরু হয়।

জুলাই আন্দোলনের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের বাদ দিয়ে ‘আওয়ামী লীগ পুনর্বাসন প্রক্রিয়া’ এগিয়ে নেওয়া হয়েছে—এ অভিযোগ তুলেই নেতাকর্মীরা এনসিপি অফিসে তালা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ঘোষিত সংশোধিত কমিটি ‘অস্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত’ এবং দলীয় আদর্শের পরিপন্থী। তাদের ভাষায়, এ কমিটি গাইবান্ধার প্রকৃত তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন করেছে এবং একজন জাসদ নেতা আহ্বায়ক হওয়ায় ‘জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে বেঈমানি’ হয়েছে।

যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ জিসান বলেন, ‘মোটা অঙ্কের টাকার বিনিময়ে, তদবির ও প্রভাব খাটানোর মাধ্যমেই এ কমিটি বাস্তবায়ন করা হয়েছে। ফলে পুরো কমিটি আওয়ামী লীগপন্থি, জোকারসুলভ এবং দলীয় আদর্শবিরোধী ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়েছে।’

সদস্যসচিব বায়জিদ বোস্তামী জিম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থি প্রভাবশালী মহলের দোসর, সুবিধাবাদী চরিত্রসহ একাধিক বিতর্কিত ব্যক্তিকে অযৌক্তিকভাবে পদ-পদবি দেওয়া হয়েছে। এনসিপির ত্যাগী ও প্রকৃত কর্মীদের সরাসরি অবমূল্যায়ন করা হয়েছে।’

জেলা এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

অন্যদিকে নবঘোষিত আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, ‘আমি এখনও ঢাকায় অবস্থান করছি। এ ব্যাপারে কিছু জানি না।’ তিনি আরও বলেন, ‘আমার নিজের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। আমি কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। সব সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপকর্মের প্রতিবাদ করেছি। এমনকি তার দোসরদের সঙ্গেও আমার রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। জাসদের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট আমার পরিপন্থী। তাই আমি জুলাইয়ের আদর্শ ধারণ করতে এনসিপিতে যোগ দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১২

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

১৩

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১৪

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১৬

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৭

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৮

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৯

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

২০