ভারতে পাচারের পথে ২ কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ আটক ২ - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ ডিসেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে পাচারের পথে ২ কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ আটক ২

রাজধানী ঢাকা থেকে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারত পাচারের পথে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি জানায়, আটকরা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। এই খবরের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় তাদের তল্লাশি চালায় বিজিবি। এসময় তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয় এসব স্বর্ণের বার ঢাকার তাঁতীবাজারের চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল আটককৃতরা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ জানান, উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১২

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

১৩

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১৪

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১৬

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৭

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৮

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৯

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

২০