জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা ইসির - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা ইসির

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কারণে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার ইসির সভায় সময় বৃদ্ধি ও নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। কমিশন চাইছে আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করতে।

অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি সূত্র বলছে, নির্বাচনযন্ত্রণা প্রায় শেষ পর্যায়ে। ৭-১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। এবার তফসিল থেকে ভোটের দিনের মধ্যে দুই মাস সময় রাখা হবে, ফলে ভোট হতে পারে আগামী ৫-১২ ফেব্রুয়ারির মধ্যে। রোববারের সভায় তফসিলের তারিখ ঠিক করবে ইসি।

শুরুতে সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। কিন্তু গণভোট যুক্ত হওয়ায় একজন ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হবে, এতে সময় বাড়বে।
গত শনিবার রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিং করে ইসি পরীক্ষা করে দেখে, প্রতিটি ভোটকক্ষে দুটি গোপন কক্ষ করা হলে ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। তবে অনেক কেন্দ্রে পর্যাপ্ত অবকাঠামো নেই। বিশেষত গ্রামাঞ্চলে নতুন ভোটকেন্দ্র স্থাপনেও সীমাবদ্ধতা রয়েছে। ফলে ইসি সময় বাড়ানোর দিকেই বেশি ঝুঁকছে।

সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট হয়। এবার এই সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় আছে। ফেব্রুয়ারির কুয়াশা ও দিনের স্বল্প আলোও বিবেচনায় রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সময় বৃদ্ধি ও তফসিল ঘোষণার বিষয়গুলো রোববারের সভায় চূড়ান্ত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০