আইনশৃঙ্খলা রক্ষায় উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ ডিসেম্বর ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা রক্ষায় উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় আয়োজন করা উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করেছে সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

আগামীকাল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপসচিব মো. শিমুল আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মশালাটি বাতিল করা হলো।

প্রশিক্ষণ কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, জেলা নির্বাচনী কর্মকর্তা, প্রতি জেলার একজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসি অংশগ্রহণের কথা ছিল। এছাড়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টা সংযুক্ত থাকার কর্মসূচিও ছিল।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকলের উপস্থিতি বাধ্যতামূলক ঘোষণার মাধ্যমে কর্মশালার গুরুত্ব আরোপ করেছিল।

তবে হঠাৎ স্থগিত ঘোষণার ফলে আগামী নির্বাচনের প্রস্তুতিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয়মূলক প্রশিক্ষণের কার্যক্রম আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০