হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে প্রায় ১০০ - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ নভেম্বর ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে প্রায় ১০০

হংকংয়ের তাই পো ডিস্ট্রিক্টের সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৯৪ জন মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার (২৮ নভেম্বর) মৃতের এই সংখ্যা জানায় হংকংয়ের ফায়ার ডিপার্টমেন্ট। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

এছাড়া ভবনগুলোর প্রায় তিনশো বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, একটি নির্মাণ কোম্পানির তিন জন কর্মকর্তাকে এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। তাদের বিরুদ্ধে ভবন নির্মানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ, যেমন বাঁশ, পলিস্টাইরিন ফোম ব্যবহারের অভিযোগ উঠেছে।

ওয়াং ফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে গত ১৮ ঘণ্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণ করতে আট শতাধিক বেশি দমকল কর্মী কাজ করেন। তাইপো ডিস্ট্রিক্টের এই ওয়াং ফুক কোর্ট মূলত একটি আবাসিক কমপ্লেক্স। আটটি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স। প্রতিটি ভবন ৩১ তলা উঁচু।

২০২১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী, এই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার ৬০০ মানুষের জন্য এক হাজার ৯৮৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলোতে সংস্কার কাজ চলছিল। ভবনগুলো বাইরে থেকে বাঁশের আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা ছিল।

গত বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা ৫১ মিনিটে এই কমপ্লেক্সে আগুন লাগে। বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বাঁশের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে এই আগুনকে লেভেল ফাইভ হিসেবে চিহ্নিত করেছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট।

সবশেষ ১৭ বছর আগে হংকংয়ে এমন ব্যাপক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। এদিকে আগুন নেভানোর সময় মারা যাওয়া ৩৭ বছর বয়সী একজন দমকল কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকার। তাকে একজন ‘নিবেদিত প্রাণ এবং সাহসী’ ব্যক্তি হিসেবেও আখ্যায়িত করা হয়েছে।

এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই স্থানের নিকটবর্তী স্কুলগুলোতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। হংকং শিক্ষা ব্যুরো জানিয়েছে, চলমান অগ্নি নির্বাপন কার্যক্রমের সময় যানজট সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার ১৩টি স্কুলে ক্লাস বন্ধ রাখা হয়।

আগুন লাগার কারণ নিয়ে এখনো তদন্ত করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ওই স্থানে সংস্কার কাজ চলছে এবং সেখানে পলিস্টাইরিন বোর্ড পাওয়া গেছে। এগুলো দিয়ে সাইটের জানালা বন্ধ করে রাখা হয়েছিল, সম্ভবত সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, যারা কোম্পানির দায়িত্বে ছিলেন তাদের বড় ধরনের গাফিলতি রয়েছে। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে না আসায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁশের পাতলা চাটাই ধরনের আচ্ছাদনের কারণে আগুন দ্রুত পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।

এদিকে অ্যাপার্টমেন্ট টাওয়ারগুলোর শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্থানান্তরের প্রয়োজন এমন মানুষদের জন্য জরুরি আবাসন ইউনিট বরাদ্দ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১০

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১১

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১২

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৩

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৪

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৫

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৬

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৭

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৮

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৯

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

২০