গুগলকে ছয় মাসে ২৭৯ অনুরোধ অন্তর্বর্তী সরকারের - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ নভেম্বর ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুগলকে ছয় মাসে ২৭৯ অনুরোধ অন্তর্বর্তী সরকারের

বিশ্বের শীর্ষ সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট) তাদের ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী, এই ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য মোট ২৭৯টি অনুরোধ করেছে, যার অধিকাংশই ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য।

তবে সরকারের এই অনুরোধে গুগলের সাড়া কমই দেখা যাচ্ছে। এই সময়ে সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য ১ হাজার ২৩টি আইটেমের অনুরোধ করেছে। এর বিপরীতে ২০২৪ সালের প্রথম ছয় মাসে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন অনুরোধ ছিল ৩৩৭টি এবং আইটেম ছিল ৪ হাজার ৪৭০টি।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ বছরের প্রথম ছয় মাসে পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য। এরপর রয়েছে নিয়ন্ত্রিত পণ্য ও সেবাবিষয়ক ৩৮টি এবং মানহানিবিষয়ক ৩২টি অনুরোধ।

সরকারের সমালোচনার কারণে করা ১৮১টি অনুরোধের সবগুলোই ছিল ইউটিউবের কনটেন্ট নিয়ে। এই সময়ে সবচেয়ে বেশি অনুরোধ পাঠানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।

গুগল বলেছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না। অন্য পদক্ষেপগুলোর মধ্যে ১৬ দশমিক ১ শতাংশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ৯ শতাংশে কনটেন্ট আগেই সরানো হয়েছে, আইনি প্রক্রিয়ায় ২ দশমিক ৫ শতাংশ সরানো হয়েছে, নীতি অনুযায়ী ৩ দশমিক ৭ শতাংশ সরানো হয়েছে এবং ৩ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।

গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে আপলোড হওয়া কনটেন্ট সরিয়ে দেয় এবং এই সময়ে বাংলাদেশ থেকে ৬ লাখ ২১ হাজার ৬৫৫টি ভিডিও সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে, যার ধারা ৮ অনুযায়ী বিটিআরসি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে কনটেন্ট ব্লক করার অনুরোধ করতে পারে।

এই বিধান আগের আইনেও ছিল, তবে বর্তমান সরকার এসে এর সঙ্গে যুক্ত করেছে—কোনো কনটেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সরকার সব ব্লক হওয়া কনটেন্টের তথ্য জনসমক্ষে প্রকাশ করবে।

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেছেন, যেহেতু নতুন অধ্যাদেশে এ ধরনের তথ্য প্রকাশ করার বিধান রয়েছে, তাই সেটি প্রকাশিত হলে মানুষ জানতে পারবে সরকার কোন ধরনের সমালোচনা সরাতে চায়। তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০