আসামে বহুবিবাহ নিষিদ্ধ করে বিধানসভায় বিতর্কিত বিল পাস - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ নভেম্বর ২০২৫, ৮:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসামে বহুবিবাহ নিষিদ্ধ করে বিধানসভায় বিতর্কিত বিল পাস

ভারতে আসাম রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করে একটি বিতর্কিত বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজ্যের বিধানসভায় আসাম প্রোহিবিশন অব পলিগ্যামি বিল ২০২৫ নামে এই বিলটি পাস হয়, যাতে একাধিক বিয়ে করলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

তবে এই বিলটি তফসিলি উপজাতিভুক্ত এলাকায় প্রযোজ্য হবে না। এই বিল বহুবিবাহের কারণে ভুক্তভোগী নারীদের চরম যন্ত্রণা ও কষ্ট ভোগ করতে হয় বলে উল্লেখ করে, নারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, যা শাস্তিপ্রাপ্ত পুরুষকেই দিতে হবে।

এই আইনে স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না করে আরেক নারীর সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়াকে বহুবিবাহ বলে সংজ্ঞায়িত করা হয়েছে। এছাড়াও, বিচ্ছেদের আদেশ বাস্তবায়ন হয়নি কিংবা আপিল প্রক্রিয়াধীন আছে—এমন ক্ষেত্রে আরেক নারীকে বিয়ে করলেও সেটি বহুবিবাহ হিসেবে বিবেচিত হবে।

এর আগে গত মঙ্গলবার বিধানসভায় বিলটি তোলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিরোধী কংগ্রেস, সিপিআই (এম) এবং রায়জোর দলের বিধায়কদের অনুপস্থিতিতে এই বিতর্কিত বিলটি পেশ করা হয়, কারণ বিলটি উপস্থাপনের কিছুক্ষণ আগে বিরোধীরা বিধানসভা ত্যাগ করেন।

বিল পাস হওয়ার পর বৃহস্পতিবার হিমন্ত বিশ্বশর্মা বলেন, আইনটি ‘সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য।’ তিনি আরও বলেন, ‘অনেকের ধারণা এটি ইসলাম ধর্মের বিরুদ্ধে করা হয়েছে। কিন্তু বিষয়টি তা নয়। হিন্দুরাও বহুবিবাহ করেন না, এমন নয়। এটাও আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। এই বিল হিন্দু, মুসলিম, খ্রিষ্টান এবং অন্যান্য সব সম্প্রদায়ের মানুষদের জন্য প্রযোজ্য হবে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১০

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১১

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১২

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৩

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৪

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৫

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৬

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৭

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৮

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৯

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

২০