১৫ মাস জেল থেকেও এতটা বিপর্যস্ত হইনি’ জকসু প্রার্থী খাদিজা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ মাস জেল থেকেও এতটা বিপর্যস্ত হইনি’ জকসু প্রার্থী খাদিজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-এর প্রার্থী খাদিজাতুল কুবরা। তিনি অভিযোগ করেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ১৫ মাস কারাভোগের সময়ের চেয়েও সাম্প্রতিক দিনগুলোতে তিনি বেশি মানসিক চাপ ও হয়রানির শিকার হচ্ছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রাজনীতিতে যুক্ত হওয়ার পর মাত্র এক মাসের ব্যবধানে তাকে ঘিরে অপপ্রচার, স্লাট শেমিং, ফেক আইডির বাশিং এবং বিভিন্ন মানহানিকর কর্মকাণ্ড চালানো হচ্ছে। এগুলোকে তিনি ‘নোংরামি’ হিসেবে আখ্যা দেন।

তিনি অভিযোগ করেন, কিছু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর প্রশ্ন তুলে তাকে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা করছেন। এমনকি ফোনালাপের সময় একজন না পারলে পাশে থাকা আরেকজন কথা শেখাচ্ছেন বলেও দাবি করেন তিনি। সাংবাদিকদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি, যতটা গত কয়েক দিনে হয়েছি। আল্লাহর ওয়াস্তে আমাকে নিয়ে নোংরামি করবেন না প্লিজ।’
সম্প্রতি অস্থি ক্যানসারে আক্রান্ত জবি শিক্ষার্থী মোহাম্মদ নূর নবীর চিকিৎসা সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্টে মঞ্চে উঠে খাদিজা জানান, তিনি বিভিন্ন উৎস থেকে ৫০ হাজার টাকা সংগ্রহ করেছেন। তবে নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী কোনো প্রার্থী মঞ্চে উঠতে পারবেন না- এমন নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে কি না তা নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়। এতে তার ওপর চাপ আরও বেড়ে যায়।

তিনি বলেন, নারী রাজনীতিকদের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ প্রমাণ করে কেন অনেক মেয়েই রাজনীতিতে আসতে চান না। তবে তিনি পরিষ্কার করে জানান, সব সাংবাদিক নয়- বরং নির্দিষ্ট দলীয় উদ্দেশ্যে যারা তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন, তাদের বিরুদ্ধেই তার অভিযোগ।

মানবিক সহায়তা ও নির্যাতিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে খাদিজা বলেন, ‘এ যাত্রায় মৃত্যু হলেও পিছপা হবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০