জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ- নৌপ্রধান - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ- নৌপ্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার এবং নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সোমবার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের–ই–বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ, আমরা আমাদের দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করব।

নৌপ্রধান আরও বলেন, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, কন্টিনজেন্ট ও সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সাত হাজার ৫০০ সদস্য শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তিরক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত নৌবাহিনীর চারজন সদস্য শহীদ হয়েছেন। সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী দেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করছে—যোগ করেন তিনি।
এদিন নবীন নাবিকদের মধ্যে সেরা চৌকশ নাবিক হিসেবে সর্বোচ্চ পেশাগত ও সামগ্রিক উৎকর্ষের জন্য ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন রিজান মোল্যা। ‘কমখুল পদক’ লাভ করেন মো. মারুফ হাসান মুন্না এবং ‘শের–ই–বাংলা পদক’ অর্জন করেন মো. হাসান আলী।

২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বি-২০২৫ ব্যাচের মোট ৪১৭ জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০