ঢাকার বায়ু আজ ‘খুব অস্বাস্থ্যকর’, বাইরে বেরোলে মাস্ক পরার পরামর্শ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার বায়ু আজ ‘খুব অস্বাস্থ্যকর’, বাইরে বেরোলে মাস্ক পরার পরামর্শ

ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আজও উদ্বেগজনক। বিশ্বের দূষিত শহরের তালিকায় গতকাল দ্বিতীয় অবস্থানে থাকলেও আজ মঙ্গলবার সকালে ঢাকা নেমে এসেছে চতুর্থ স্থানে। তবুও বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়ে গেছে।

সকাল সাড়ে আটটার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড হয় ২০৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে। গতকাল একই সময়ে একিউআই ছিল ২২৫। আজ রাজধানীর পাঁচটি এলাকায় বায়ুদূষণের মাত্রা আরও বেশি—ইস্টার্ন হাউজিং (২৫৫), দক্ষিণ পল্লবী (২৪৩), কল্যাণপুর (২২১), বে’জ এজ ওয়াটার (২১৩) ও বেচারাম দেউড়ি (২০৭)।
সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার জানায়, আজ বিশ্বের ১২৭টি শহরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত শহর হলো ভারতের দিল্লি (৩৬৯)। দ্বিতীয় স্থানে কলকাতা ও তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর—দুটির বায়ুমানই ২২৬।

ঢাকার বায়ুদূষণের মূল কারণ অতিক্ষুদ্র বস্তুকণা (PM 2.5), যা ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার গ্যাস ও বর্জ্য পোড়ানোর ধোঁয়া থেকে উৎপন্ন হয়। এসব কণা নিশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে শ্বাসকষ্ট, অ্যাজমা এবং জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

আইকিউএয়ারের বায়ুদূষণের বার্তায় নগরবাসীর জন্য বেশ কিছু সতর্কতার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো বাইরে বেরোলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যথাসম্ভব কমাতে হবে। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০