আন্দামান সাগরে লঘুচাপ, বাংলাদেশের ওপর প্রভাবের সম্ভাবনা কম - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দামান সাগরে লঘুচাপ, বাংলাদেশের ওপর প্রভাবের সম্ভাবনা কম

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। তবে লঘুচাপটির শেষ গন্তব্য নির্ধারণ এখনই বলা যাচ্ছে না।

আবহাওয়াবিদরা বলছেন, এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের ওপর প্রভাবের সম্ভাবনা কম। সম্ভাব্য গতিপথ ভারতের তামিলনাড়ুর দিকে হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে, তবে কোথায় আঘাত হানবে তা এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকদিন পর এর গতিপথ স্পষ্ট হবে।

আজ রোববার সকাল থেকে ঢাকা ও আশপাশের আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। সূর্যাস্ত হবে বিকেল ৫:১১ টায়, আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬:১৯ টায়।
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তেমন প্রভাব না পড়লেও কিছু জেলায় তাপমাত্রা কমছে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; আজ তা কমে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০