মধ্য জানুয়ারিতে শেষ হচ্ছে আরও এক লাখ পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্য জানুয়ারিতে শেষ হচ্ছে আরও এক লাখ পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় মাঠে থাকবেন পুলিশের প্রায় দেড় লাখ সদস্য। এ লক্ষ্যে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ।

ইতোমধ্যে প্রশিক্ষণ পেয়েছেন ৪৮ হাজার সদস্য। বাকি ১ লাখ সদস্যের প্রশিক্ষণ শেষ হবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে।

কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট নিশ্চিতে পুলিশ বাহিনী তৎপর থাকলেও সহিংসতা রোধের দায়িত্ব এককভাবে শুধু বাহিনীর ওপর বর্তায় না। আর বিশ্লেষকরা বলছেন, প্রশিক্ষণে পুলিশের মনস্তাত্ত্বিক দিকটিতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পুলিশ সদর দপ্তর জানায়, ২৪ এর অভ্যূথান ঘিরে পুলিশের মনোবল অনেকটাই ভেঙ্গে পড়ায় আগামী নির্বাচনে বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতেই এ নির্বাচনি প্রশিক্ষণ চলছে।
বাংলাদেশ পুলিশের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশ সদস্যদের নিরাপত্তা প্রশিক্ষণ সবসময়ই থাকে। তবে এবার নির্বাচন সামনে রেখে আলাদা করে হচ্ছে। এটা মাথায় রেখে করা হচ্ছে। প্রশিক্ষণে বিকল্প নেই।

নির্বাচনের মাঠে দেড় লাখ পুলিশ ছাড়াও সেনা-আনসার-নির্বাচনি কর্মকর্তাসহ মোট ১৬ লাখ সদস্য বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাই, নির্বাচন ভালো বা খারাপ হওয়া শুধুমাত্র পুলিশ বাহিনীর ওপর নির্ভর করবে না, বললেন কর্মকর্তা।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, শুধু পুলিশ না অন্য বাহিনীর ওপরও দায়ভার আছে।

ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সহিংসতা পরিহারের আহ্বান বিশ্লেষকের। পাশাপাশি, পুলিশ সদস্যরা যাতে রাজনৈতিক দলের প্রতি আনুগত্য না দেখিয়ে পেশাদারী আচরন করে, সেই পরামর্শ তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, পুলিশকে দলীয়করণের মাধ্যমে তার পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাদের পেশাদারিত্ব ফিরিয়ে আনতে হলে প্রশিক্ষণ দরকার।

পুলিশের প্রশিক্ষণের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয় ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর। আর সদস্যদের মূল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ৭ সেপ্টেম্বর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০