ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়লো - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে। অনলাইনে আবেদনের এই সময়সীমা বাড়িয়ে ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ নভেম্বর উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পুন:নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ অবস্থায়, ফল পরিবর্তনের ফলে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই প্রেক্ষিতে ভর্তিসংক্রান্ত অন্যান্য সকল তারিখ অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে। অনলাইনে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কয়েকটি ধাপের কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এসব পরামর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন করতে বলা হয়েছে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন কীভাবে করবেন শিক্ষার্থীরা, তার বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে।

আবেদনের জন্য ৫টি ধাপের কথা বলা হয়েছে। এগুলো হলো-

১. লগইন

লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল, শিক্ষা বোর্ড।

২. বিস্তারিত

প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী)

বর্তমান ঠিকানা

মুঠোফোন নম্বর, ই-মেইল (অবশ্যই ব্যক্তিগত)

পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা

কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায়)

যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক।

৩. ছবি

প্রস্থ ৪৬০-৪৮০ পিক্সেল

উচ্চতা ৬০০-৬২০ পিক্সেল

সাইজ: ৩০-২০০ কেবি

টাইপ: .jpg or .jpeg

৪. পাসওয়ার্ড

গ্রামীণফোন, টেলিটক ও বাংলালিংকের মুঠোফোন থেকে খুদে বার্তা (এসএমএস) করা যাবে।

এ ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে।

৫. ফি প্রদান-

শেষে আবেদন ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি-

সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর (শনিবার), ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার) এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ২৯ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আবেদন ফি-

আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০