নির্বাচন সামনে রেখে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন সামনে রেখে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জারি করা দুটি প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু জেলায় বর্তমান কর্মকর্তাদের বদলি করা হয়েছে, বাকিগুলোতে নতুন নিয়োগ।

সরকারি সিদ্ধান্তে নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের ডিসি হয়েছেন। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুর, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে।

একই সঙ্গে অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ডিসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা পাবনা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামূল আহসান রংপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান যশোর, উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির মেহেরপুর, ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম নোয়াখালী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন গাজীপুর এবং মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার ডিসি হয়েছেন।

ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামে, জাহাঙ্গীর আলম মাদারীপুরে, দুদকের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে, খায়রুল আলম সুমন বরিশালে, তাছলিমা আক্তার বরগুনায় এবং নাজমা আশরাফী রাঙামাটিতে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

পাঁচ দিন আগে নিয়োগ পাওয়া দুজন ডিসির নিয়োগও বাতিল করা হয়েছে। এর মধ্য দিয়ে এক সপ্তাহে ৫০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ হলো। নির্বাচন ঘনিয়ে আসায় এই পদগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০