নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) স্থানীয় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৭ সেশনের জন্য সভাপতি পদে মনোয়ারুল ইসলাম (আজকাল) এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪) পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আবিদুর রহিম (ফ্রিল্যান্স), কোষাধ্যক্ষে রশীদ আহমদ (ইয়র্ক বাংলা) এবং প্রচার ও দফতর সম্পাদকে মোস্তাফিজুর রহমান (যুগান্তর) নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলে- যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী(এনটিভি), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), কার্যকরী সদস্যে শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন ( ফ্রিল্যান্স ) ও শাহ আহমদ (আওয়াজ বিডি)। এবার ১১টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র সাংবাদিক মঈনুদ্দীন নাসের, নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র সাংবাদিক এবিএমসালেহ উদ্দীন ও কমিশনার হিসেবে চৌধুরী এম আলী কাজল দায়িত্ব পালন করেন।

এদিকে প্রথম পর্বে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের উপস্থাপনায় এতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামীল আনছারী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম।

সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রশীদ আহমদ।

এ সময় প্রেসক্লাবের সাবেক এবং বর্তমান দায়িত্বশীলরাসহ সাধারণ সদস্যরা বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০