সরকারের সঙ্গে আলোচনা করে পদত্যাগের বিষয়ে দ্রুতই জানাবেন উপদেষ্টা আসিফ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ নভেম্বর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের সঙ্গে আলোচনা করে পদত্যাগের বিষয়ে দ্রুতই জানাবেন উপদেষ্টা আসিফ

সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কবে নাগাদ পদত্যাগ করবো সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবো।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়।

তিনি আরও বলেন, আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে—২০১৮ ও ২০২৪ সালে। আপনারা সবাই জানেন, এই সময়ে কেউ ভোট দিতে পারেনি। এবার যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করবো, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে ঢাকা থেকেই করবো, ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। দেখা যাক কী হয়। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখলো, সেটি আমার বিষয় না— আমি নিজের সিদ্ধান্ত এককভাবেই নেবো।

ভোটার এলাকা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমার সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়াই স্বাভাবিক। নির্বাচনের জন্য কোথায় ভোটার হলাম, সেটা গুরুত্বপূর্ণ না— দেশের নাগরিক ও ভোটার হলেই যথেষ্ট।

জুলাই সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। বিচার, সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর— সবই একসঙ্গে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এ মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, আর সংস্কার কার্যক্রমও চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০