লেবাননে ইসরায়েলি হামলায় দুই ভাই নিহত, কয়েকজন আহত - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় দুই ভাই নিহত, কয়েকজন আহত

যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবারও (৮ নভেম্বর) পৃথক দুটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়িতে থাকা দুই ভাই ও পৃথক স্থানে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব লেবাননের আইন আতা এবং চেবার মধ্যবর্তী একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় দুই ভাই নিহত হন। ইসরায়েলি বাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জবাইলে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় সাত জন আহত হয়েছেন।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সালাহ গান্দুর হাসপাতালের কাছে দুটি ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত করে।

এক বছর আগে যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে ক্রমবর্ধমান হামলার ধারাবাহিকতা আরও বাড়িয়েছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবাননের ভূখণ্ডে আক্রমণ এবং দখল অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

১

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

২

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৩

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৪

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৫

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৬

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৭

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৮

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৯

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১০

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১২

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৩

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৪

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৫

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৬

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৭

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৮

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৯

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

২০