নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৭ নভেম্বর ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে—এমন অভিযোগে জাতিসংঘ দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও একই অভিযোগে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি থেকে মুক্তি পেতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ট্রাম্প বলেছেন, তিনিও চান ইরানকে মুক্তি দিতে। এজন্য আলোচনার পথ খোলা রাখছেন। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে, ইরান জিজ্ঞেস করেছে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া সম্ভব কি না। ইরানের ওপর খুবই কঠোর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। যা তাদের জন্য সত্যিই কঠিন করে তুলেছে।

মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক নৈশভোজ শেষে ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি শোনার জন্য উন্মুক্ত। দেখা যাক কি হয়। তবে আলোচনা করতে রাজি আছি।’

পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। যদিও ইরান পাল্টা দাবি করে আসছে। মধ্যপ্রাচের দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে আসে। তখন কঠোর নিষেধাজ্ঞা শোনে ইরান। এরমাঝে এ বছরের জুনে ইরানের ওপর নজিরবিহীন বোমা হামলা চালায় ইসরাইল। পরে যা যুদ্ধের রূপ নেয়। এতে যুক্তরাষ্ট্রও সাময়িকভাবে অংশ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

ট্রাম্পের দাবি ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো অজানা।

ট্রাম্প বলেন, একসময় ইরান ‘মধ্যপ্রাচ্যের ত্রাস’ ছিল। কিন্তু এখন তাদের ‘পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা’ আর নেই।

অতীতে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার একাধিক দফা আয়োজন করেছিল ওমান। উভয় পক্ষকেই পুনরায় আলোচনায় ফেরার আহ্বানও জানিয়েছে। আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি করা, যাতে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করবে এবং বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এবার সেই সম্ভাবনাকে আরেকটু বাড়িয়ে দিলেন ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

১

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

২

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৩

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৪

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৫

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৬

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৭

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৮

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৯

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১০

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১২

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৩

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৪

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৫

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৬

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৭

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৮

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৯

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

২০