দ্রুত আগুন নেভানোর সহজ পদ্ধতি আবিষ্কার - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৭ নভেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্রুত আগুন নেভানোর সহজ পদ্ধতি আবিষ্কার

সহযোগিতা চান আব্দুল আজিজ

বিদ্যুতের কোনো সংযোগ ছাড়াই কেবল বিকল্প ট্যাংকি ভর্তি পানি দিয়ে আগুন নেভানোর সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন আব্দুল আজিজ নামের এক ব্যক্তি।তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামের বাসিন্দা।

বর্তমান সময়ে যেকোনো অগ্নিকাণ্ডে এ পদ্ধতি ব্যবহার করলে অনেক উপকার হবে বলে মনে করেন তিনি।এ প্রযুক্তি ব্যবহারে সবার সহযোগিতা চেয়েছেন আব্দুল আজিজ।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন বস্তি, কারখানা, হাসপাতাল, টাওয়ার, বাড়িঘরে আগুন লাগছে এবং পুড়ে মরছে হাজারো মানুষ। খালি হচ্ছে হাজারো মায়ের বুক। কিন্তু আমরা কি তাদের জন্য কিছু করতে পেরেছি? না পারি নাই। তার কারণ আধুনিকভাবে দ্রুত আগুন নেভানোর মতো কোনো পদ্ধতি আমাদের জানা ছিল না। এই চিন্তা থেকে দেশের মানুষের কথা ভেবে বিগত ২-৩ বছর শ্রম দিয়ে আবিষ্কার করেছি দ্রুত আগুন নেভানোর পদ্ধতি। যার সাহায্যে আগুন অতিদ্রুত, অল্প খরচে, অল্প সময়ে নিভিয়ে ফেলা যায়।
আব্দুল আজিজ আরও বলেন, শিল্প কারখানার ভবনের উপরের পানির ট্যাংকি থেকে আলাদা পাইপ নিয়ে প্রতিটি কক্ষে বা বিশেষ বিশেষ তলায় সংযোগ থাকলে আগুন লাগার সঙ্গে সঙ্গে সুইচ টিপে পানি মেরে মুহূর্তের মধ্যে আগুন নেভানো সম্ভব। তবে এ পদ্ধতিতে বিদ্যুতের কোনো সংযোগ লাগবে না। শুধু ট্যাংকি ভর্তি পানি থাকলেই চলবে। যা আমি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেছি। যে কোনো স্যানেটারি মিস্ত্রি একবার দেখলেই বা আমার কাছ থেকে শিখে নিলেই এই সংযোগ লাগানো খুবই সহজ।

এক প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বলেন, আমার এই আবিষ্কারে কোনো স্বার্থ নেই। দেশের মানুষ উপকৃত হলেই আমি গর্বিত ও আনন্দিত হব।

তার এই আবিষ্কারটি মানুষের উপকারে ছড়িয়ে দিতে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রশাসনসহ সবার সুদৃষ্টি কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

১

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

২

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৩

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৪

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৫

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৬

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৭

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৮

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৯

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১০

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১২

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৩

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৪

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৫

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৬

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৭

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৮

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৯

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

২০