বিএনপি জনগণের কথা বোঝে ও শুনে- হারুনুর রশিদ - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৬ নভেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের কথা বোঝে ও শুনে- হারুনুর রশিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমি এতদিনে এটুকু বুঝেছি- মানুষের সেবা করাটাই বড় রাজনীতি। আর আমি শহীদ জিয়ার দল বিএনপির রাজনীতি করি। যেই দল জনগণের কথা বোঝে ও শুনে। তাই বিএনপি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশেনের উদ্যোগে ফ্রি ব্ল্যাড গ্রুপিংয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক ব্যাগ রক্তের বিনিময়ে একটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একজন সুস্থ ব্যক্তি যেহেতু নিদিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন, সেজন্য প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকা অতি জরুরি।

লায়ন হারুন বলেন, আমি রাজনীতিতে আসার আগে লায়নস ক্লাবের গর্ভনর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি গর্ভনর থাকাকালীন এক বছরে আড়াই হাজার ব্যাগ রক্ত জোগাড় করেছিলাম। কয়েকশ মানুষকে চোখের অপারেশন করিয়ে নতুন জীবন দান করার চেষ্টা করেছি। রাজনীতিতে আসার পর দেখেছি, ওই একই কাজ করতে হচ্ছে আমাকে। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুখ-দুঃখের কথা শোনা, প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য এ আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠক শামীম হাসানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খান, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, পৌর যুবদলের শাওন পাঠান, লায়ন হারুনের বড় ছেলে সাদমান অপূর্ব, তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন সর্দার প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

১

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

২

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৩

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৪

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৫

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৬

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৭

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৮

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৯

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১০

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১২

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৩

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৪

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৫

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৬

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৭

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৮

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৯

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

২০