১৮ ঘণ্টার মধ্যেই বেরোবি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ ঘণ্টার মধ্যেই বেরোবি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

ছাত্র সংসদ নির্বাচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করেন।

এ বিষয়ে মো. ফেরদৌস রহমান বলেন, ‘আমি আসলে চাপ নিতে পারব না। গতকালই আমার অপারগতার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের এক বছর পূর্তি হওয়ার আগেই আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন পরিচালনার মতো বড় দায়িত্ব আমার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়।

এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) ১১৬তম সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এ নির্বাচন কমিশনের প্রধান হিসেবে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে নিয়োগ দেওয়া হয়।

নির্বাচন কমিশনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

এদিকে বেরোবির ছাত্র সংসদ নির্বাচন কমিশনার পদ থেকে অধ্যাপক মো. ফেরদৌস রহমান পদত্যাগ করায় নির্বাচন নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০