শত্রুরা আমাদের বন্ধু বিএনপির সঙ্গে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে- মাসুদ সাঈদী - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৪ নভেম্বর ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শত্রুরা আমাদের বন্ধু বিএনপির সঙ্গে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে- মাসুদ সাঈদী

জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ-সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। শত্রুরা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর উচিত ছিল সব দল মিলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু লক্ষ্য করছি, আমরা যারা একত্রে ছিলাম তারা আবার এখন বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছে।

সোমবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ৫ আগস্টের আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিধায় জুলাই বিপ্লব সফল হয়েছিল এবং ফ্যাসিস্টদের পতন হয়। আমরা যদি নিজেরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হই তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথাচাড়া দিয়ে উঠবে।

জামায়াতের এ নেতা বলেন, দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহিমূলক সরকার, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করব।

চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলার আমির মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলার আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলার আমির মাওলানা আলী হোসেন, সাবেক আমির হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম ইউনুস আলী, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০