নভেম্বরের মধ্যে গণভোট চাই- রফিকুল ইসলাম খান - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরের মধ্যে গণভোট চাই- রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতাকর্মীরা। তারা চেয়েছিল ইসলামপন্থি রাজনীতি ও জামায়াতকে দেশ থেকে উৎখাত করতে। এ লক্ষ্যে সারাদেশে খুন, গুম ও হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল।

শনিবার দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, মিথ্যা অপবাদ ও সাজানো মামলায় জামায়াতের নিরাপরাধ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এতে বাংলাদেশ শুধু নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কলঙ্কের ইতিহাস সৃষ্টি হয়েছে। এসব বিচারিক হত্যাকাণ্ডে জড়িত বিচারক, সাক্ষী ও কুশীলবরা সবাই খুনি— তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে হবে। প্রশাসন রাষ্ট্রের, কোনো দলের নয়।

গত ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, যারা এতদিন দেশ শাসন করেছে, তাদের একদলকে জনগণ বিতাড়িত করেছে অন্যায়ের কারণে, আরেক দলের চাঁদাবাজি ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। তাই আজ জনগণ বলছে— ‘সব দল দেখা শেষ, এবার জামায়াতের বাংলাদেশ।

তিনি বলেন, জনগণ যদি আমাদের সুযোগ দেয়, আমরা রাজা হবো না, কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিম নাগরিকরাও সমান অধিকার ভোগ করবে। আমরা চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম ও মাওলানা আব্দুস সালাম, পৌর ও উপজেলা জামায়াতের আমীরগণসহ জেলার বিভিন্ন ইউনিটের প্রায় এক হাজার সাতশ’ পঞ্চাশজন রুকন (সদস্য)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক জাহিদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০