কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকগুলোতে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান।
শনিবার (১ নভেম্বর) তিনি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আলজায়ানি এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গে বৈঠক করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন। এ সময় তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অন্য এক বৈঠকে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের কাছে বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে ব্যবসায়ী, পেশাদার এবং দক্ষ ও আধা-দক্ষ কর্মীসহ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় খোলার অনুরোধ জানান। তিনি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পারিবারিক ভিসা ইস্যু করার অনুরোধ জানান।

বাহরাইনের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। উভয়পক্ষ দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের স্থানান্তর বিষয়ে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে।’

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে আরেকটি বৈঠক করেন উপদেষ্টা। তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয়পক্ষ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করে। এ সময় কাতার রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) মহাসচিবের সঙ্গেও আলোচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০