কর্নিয়াজনিত দৃষ্টিহীন দেশের ৫ লাখ ২৬ হাজার মানুষ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ৬:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্নিয়াজনিত দৃষ্টিহীন দেশের ৫ লাখ ২৬ হাজার মানুষ

দেশে অন্ধ মানুষের সংখ্যা প্রায় ১৪ লাখ। প্রতি বছর নতুন করে অন্ধ হচ্ছেন আরও প্রায় ৪০ হাজার জন। দেশে মোট অন্ধ ব্যক্তির এক-তৃতীয়াংশ অর্থাৎ ৫ লাখ ২৬ হাজার মানুষ শুধু কর্নিয়াজনিত কারণে দৃষ্টিহীন এবং বিশ্বে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ২৮ দশমিক ৫ কোটি বলে জানা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে। বিশেষজ্ঞরা বলছেন, এই মানুষগুলোর দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে। মরণোত্তর চক্ষু দানের মাধ্যমে আমরা এই অসহায় মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি।

বিশেষজ্ঞরা জানান, চোখের ওপর যে কালো গোলাকার স্বচ্ছ ও পুনঃস্থাপনযোগ্য পর্দা তাকেই কর্নিয়া বলে। কর্নিয়া সংক্রমণের কারণে যখন দৃষ্টিশক্তি লোপ পায় তাকেই কর্নিয়াজনিত অন্ধত্ব বলে। কর্নিয়াজনিত অন্ধত্বের কারণ—ভিটামিন-‘এ’র অভাব, ব্যাকটেরিয়া থেকে কিংবা ভাইরাসজনিত সংক্রমণ, আঘাতজনিত কারণ, কর্নিয়ার আলসার ইত্যাদি।

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করার একমাত্র উপায় মানব চক্ষুর কর্নিয়া প্রতিস্থাপন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা কর্নিয়া সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও প্রতিস্থাপন করে আসছে। কিন্তু বর্তমানে সন্ধানী প্রতি বছর গড়ে ২০-৩০টি কর্নিয়া প্রতিস্থাপন করে থাকে, প্রয়োজনের তুলনায় যা খুবই কম।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম ইত্তেফাককে বলেন, আগামী ১০ বছরের মধ্যে দেশ থেকে কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে প্রতি বছর ৩৬ হাজার কর্নিয়া সংগ্রহ করা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি অর্জন করা মোটেই দুরূহ নয়। বর্তমানে দেশের মোট মৃত ব্যক্তিদের মাত্র ২ শতাংশের কর্নিয়া সংগ্রহ করতে পারলেই, আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। তাই দেশের ৫ লাখ ২৬ হাজার অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরিয়ে দিতে আমাদের কর্নিয়া দানে এগিয়ে আসতে হবে।
সবাই কর্নিয়া দান করতে পারে। তবে যেসব ব্যক্তি এইডস, ভাইরাল হেপাটাইটিস, জলাতঙ্ক, সিফিলিস, ধনুষ্টংকার রোগের কারণে মারা যান, তারা ছাড়া—বাকি সব ব্যক্তিকেই চক্ষুদানের জন্য উপযুক্ত ধরা হয়।

স্বাভাবিক তাপমাত্রায় ছয় থেকে আট ঘণ্টার মধ্যে চক্ষু কিংবা কর্নিয়া সংগ্রহ করতে হয়। কিন্তু হিমঘরে রাখা অবস্থায় ১৮ ঘণ্টা পর্যন্ত চক্ষু কিংবা কর্নিয়া সংগ্রহ করা যায়।

আজ ২ নভেম্বর ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির উদ্যোগে আজ দিবসটি যথাযথভাবে দেশব্যাপী পালিত হবে। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’।

দিবসের কর্মসূচি : আজ সকাল ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হবে। সকাল ৯টায় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে।

বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ ‘সন্ধানী’। রক্তদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি মানুষের চক্ষু ব্যাংক হিসেবেও কাজ করে। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ মনির হোসেন জানান, তাদের এই সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪ হাজার ১৮৮টি কর্নিয়া সংগ্রহের মাধ্যমে ৩ হাজার ৫২৫ জন অন্ধ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০