ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত প্রতারণা করছে - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১ নভেম্বর ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত প্রতারণা করছে

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেছেন, মীরজাফরের দলটির নাম জামায়াতে ইসলামী। তারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে প্রতারণা করছে। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে, আগামী দিনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন জিন্নাহ কবির।

জামায়াতে ইসলামীকে সমালোচনা করে তিনি বলেন, অতীতের মতোই এক বিশ্বাসঘাতক দল মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়ে জুলাই আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলন ও ত্যাগের ফসল আজ কিছু বিশ্বাসঘাতক অস্বীকার করছে। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় কৃষক, শ্রমজীবী ও বেকার যুবকদের জন্য বিশেষ সুবিধা দেবে।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষে ভোট দিন। আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হই, তবে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়েও মানুষের পাশে থেকে কাজ করব।

সভায় চরকাটারি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০